দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফ্রান্সের একের পর এক আক্রমণের মুখেও দুর্দান্ত গোলরক্ষণ করে মরক্কোকে লড়াইয়ে টিকিয়ে রেখেছেন গোলরক্ষক ইয়াসিন বুনু।
বিশ্বকাপে টাইব্রেকারসহ এখন পর্যন্ত প্রতিপক্ষের নেওয়া ৯টি পেনাল্টির মুখোমুখি হয়েছেন তিনি। এর মধ্যে মাত্র দুটি শটে গোল হজম করেছেন। বাকি সাতটির মধ্যে চারটি শট দারুণ দক্ষতায় ঠেকিয়েছেন বুনু, আর তিনটি শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে।
চলতি ম্যাচেও নিজের সেই অসাধারণ ফর্ম ধরে রেখেছেন মরক্কোর এই গোলরক্ষক। ৩৬তম মিনিটে ফ্রান্সের দেজিয়ে দুয়ে বক্সে ঢুকে জোরালো শট নিলেও দ্রুত ঝাঁপিয়ে পড়ে বল আটকে দেন বুনু। তাঁর এই সেভে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ফ্রান্স, আর স্বস্তির নিঃশ্বাস ফেলে মরক্কো।
জে আই